Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

নৌবাহিনীর অভিযানে ৬ কোটি টাকার ক্রিস্টাল ম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক!

Published

on

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অপরাধ দমনের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করেছে।নৌবাহিনী সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় নৌবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদককারবারি জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জুনায়েদ ও একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালানো হয়।তল্লাশিকালে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস, ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকি-টকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল।অপরদিকে পৃথক আরেকটি অভিযানে বরগুনার বামনা এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী সালমা পারভীনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক সেবনের সরঞ্জামাদি, একটি মোবাইল ফোন এবং নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা জব্দ করা হয়।এছাড়াও ভোলার দৌলতখান এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে ১০টি ককটেল ও একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী জানায়, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান, অভ্যন্তরীণ সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।নৌবাহিনী সূত্র আরও জানায়, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় অঞ্চলসহ দেশের ৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টের মাধ্যমে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।

💬 Click to view comments