Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

ব্রেকিং নিউজঃ র‌্যাবের নতুন নাম ‘এসআইএফ’!

Published

on

অন্তর্বর্তী সরকার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বাহিনীটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। শিগগিরই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাহিনীটির কাঠামো, ভূমিকা ও কার্যক্রম নিয়ে বিস্তৃত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, নতুন নামের পাশাপাশি বাহিনীর জন্য নতুন পোশাকও প্রস্তুত করা হচ্ছে। এ সিদ্ধান্তে ইতোমধ্যে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি।উল্লেখ্য, র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরবর্তীতে ২০০৪ সালে তৎকালীন খালেদা জিয়া সরকারের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হিসেবে বাহিনীটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।দীর্ঘদিন ধরেই র‍্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে আসছে। এসব অভিযোগের প্রেক্ষাপটে ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যুক্তরাষ্ট্র র‍্যাব এবং বাহিনীটির সাতজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। নিষেধাজ্ঞার আওতায় র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদও ছিলেন, যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।এছাড়া ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর যে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে র‍্যাব বিলুপ্তির সুপারিশও অন্তর্ভুক্ত রয়েছে। একই দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।সরকারের সাম্প্রতিক এই সিদ্ধান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঠামোগত সংস্কার ও আন্তর্জাতিক মহলের উদ্বেগ প্রশমনের একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

💬 Click to view comments