Connect with us
Porikromanews 728x60 Banner

জাতীয়

সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা

Published

on

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব ড. হুমায়রা সুলতানাকে দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব ড. হুমায়রা সুলতানাকে দেওয়া হয়েছেছবি: সংগৃহীতবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) ড. হুমায়রা সুলতানাকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দেওয়া হয়েছে।গৃহকর্মী নির্যাতনের মামলায় সাবেক এমডি ও সিইও মো. সাফিকুর রহমান গ্রেপ্তার হওয়ার পর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।গত মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, পরবর্তী এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানা এই দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও উল্লেখ করা হয়, ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় সাফিকুর রহমানের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার স্বার্থে ড. হুমায়রা সুলতানাকে নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, ১১ বছর বয়সী এক গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে গত সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উত্তরার ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানার পুলিশ। ওই সময় তাঁর স্ত্রীসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

💬 Click to view comments