Connect with us
Porikromanews 728x60 Banner

বিশেষ সংবাদ

দেবরের টানে পরপারে চলে গেলেন ভাবি

Published

on

সন্ধ্যায় দেবরের আত্মহত্যা, পরদিন গলায় ফাঁস নিলেন ভাবি
খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা

শরীয়তপুরের ভেদরগঞ্জের বাসিন্দা মিল্টন মল্লিক নামে এক যুবক ঢাকায় আত্মহত্যা করেছেন। তার মৃত্যুর খবর শুনে পরের দিন মালয়েশিয়া প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রী এলিনা আক্তার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাদের পরিবার। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসায় আত্মহত্যা করেছিলেন তার দেবর মিল্টন মল্লিক।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিকের সঙ্গে গোপন প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তারই চাচাতো ভাই ও মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তারের। তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। গত মঙ্গলবার মোহাম্মদপুর এলাকায় ইফতার শেষে নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। ধারণা করা হয়, প্রেমের সম্পর্কের জেরেই এ ঘটনা ঘটিয়েছেন তিনি। এদিকে তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বুধবার সকালে মহিষার এলাকায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয় ভাবি এলিনা আক্তারও। স্থানীয়রা বলছেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিলো, সেই জের ধরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় হাবিব খান বলেন, মিল্টন আমার কাছের বন্ধু ছিলো। সাত মাস আগে লিবিয়া থেকে ফিরে এসে ঢাকায় মিষ্টির দোকানে কাজ করতো। গতকাল শুনলাম ও ইফতার শেষে আত্মহত্যা করেছে। আজ ওর মরদেহ দেশে আসার কথা। হঠাৎ করে সকালে শুনতে পাই, ওর যে চাচাতো ভাবী আছে সেও আত্মহত্যা করেছে। এলাকাবাসীর অনেকেই ধারণা করতো তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।

মিল্টনের নিকট আত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, তারা দুজন প্রেমের সম্পর্কে ছিলো সেই ঘটনার স‚ত্র ধরে দুজনেই আত্মহত্যা করেছে। আমরা আগে থেকেই আভাস পেয়েছিলাম দুজন প্রেমের সম্পর্ক করে আসছিলো। এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, সকালে হাসপাতাল থেকে জানতে পারি সেখানে আত্মহত্যা করা একজনকে আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

💬 Click to view comments