Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

দিনদুপুরে সীতাকুণ্ডে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

Published

on

চট্টগ্রামের সীতাকুণ্ডে দিনদুপুরে সন্ধ্যা রানী শর্মা (৫৮) নামের এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা তাঁকে মারধর করে ব্যাগে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড বাজার-সংলগ্ন বৌদ্ধ মহাশ্মশানের সামনে এই ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার সন্ধ্যা রানী শর্মা সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার মেয়ে।আহত সন্ধ্যা রানী শর্মা জানান, তিনি ফেনীতে শ্বশুরবাড়ি থেকে গত বুধবার সীতাকুণ্ডে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার পথে বৌদ্ধ মহাশ্মশান-সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাইকারী তাঁর গতিরোধ করে। এ সময় তারা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা সোনার দুল, নাকফুল, ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও মোকাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুজনের নাম সামির ও রাজু। তারা প্রায়ই ওই এলাকায় অবস্থান নিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তাঁরা।সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর বলেন, ভুক্তভোগী ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

💬 Click to view comments