Connect with us
Porikromanews 728x60 Banner

অপরাধ

বরগুনায় ইন্টারনেট লাইনে নাশকতা, ভোগান্তিতে পাঁচ শতাধিক গ্রাহক

Published

on

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় রাতের আধারে ইন্টারনেট ফাইবার ক্যাবল কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত ৯–১০ দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয় এক ইন্টারনেট ব্যবসায়ী। এতে প্রায় পাঁচ শতাধিক গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বামনা উপজেলার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘রুরাল নেট’ এর মালিক সৈয়দ এম.এম. শাফিন আহসান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে নির্বাচন করায় প্রতিপক্ষরা রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাদের ইন্টারনেট ব্যবসা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে রাতের আঁধারে বিভিন্ন এলাকার ফাইবার ক্যাবল কেটে দেওয়া হচ্ছে।

তিনি জানান, তাদের মালিকানাধীন ‘রুরাল নেট’ গত প্রায় আট বছর ধরে বামনা উপজেলার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। এর আগে কখনও এ ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। তবে গত কয়েকদিনে একাধিক স্থানে ক্যাবল কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এতে প্রায় ৭ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদারের আহ্বান জানান তিনি।

এ ঘটনায় ‘রুরাল নেট’ এর স্বত্বাধিকারী সৈয়দ এম.এম. শাফিন আহসান বামনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা ইন্টারনেট লাইনের ক্যাবল ও বিভিন্ন যন্ত্রাংশ কেটে ফেলায় পাঁচ শতাধিক গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগের সঙ্গে কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজও জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

💬 Click to view comments