অপরাধ
মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বাসিন্দা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বাগ্বিতন্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকা মোতায়েন করা হয়েছে পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
