Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

‎সিলেট ভ্রমণে গিয়ে পানিতে ডুবে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীর মৃত্যু!

Published

on

শাকিল মৃধা, স্টাফ রিপোর্টারঃ বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সিলেটের বিছানাকান্দি পর্যটন এলাকায় পানিতে ডুবে শান্ত বণিক নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শান্ত বণিক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ডাক্তার ক্ষিতীশ চন্দ্রের ছোট ছেলে।

‎জানা গেছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিছানাকান্দি এলাকায় জলাশয়ে গোসল করতে নামেন শান্ত বণিক। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎শান্ত বণিক Shahjalal University of Science and Technology-এর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎এ ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

💬 Click to view comments