Connect with us
Porikromanews 728x60 Banner

সর্বশেষ

বরগুনায় দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার শালী!

Published

on

সাতজনের বিরুদ্ধে মামলা, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি | বরগুনা:

বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের গাবতলা চড়ক গাছিয়া গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে এক গৃহকর্মী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বরগুনা সদর থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহকর্মী তার খালাতো ভাইকে সঙ্গে নিয়ে গত ১৬ মে বোনজামাই আবু সালেহর বাড়িতে বেড়াতে আসেন।

১৮ মে সন্ধ্যায় খালাতো ভাইকে নিয়ে এলাকায় ঘুরতে বের হলে স্থানীয় কয়েকজন যুবক তাদের পথরোধ করে। এ সময় ভুক্তভোগীর খালাতো ভাইকে মারধর করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, পরে রাত হতে না হতেই গাবতলা বাজারের উত্তর পাশের একটি নির্জন এলাকায় নিয়ে ওই গৃহকর্মীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। রাতে তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয় এক যুবক জানান, ফজরের নামাজের সময় ভুক্তভোগী জীর্ণশীর্ণ অবস্থায় পাশের একটি মাদ্রাসায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা উপস্থিত হন এবং ভুক্তভোগীকে উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করেন।জানা গেছে, ভুক্তভোগীর বাড়ি বরগুনা জেলার ১নং বদরখালী ইউনিয়ন এলাকায়।

স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের গুঞ্জন শোনা গেলেও পুলিশ চিরুনী অভিযান চালাচ্ছেন ওইসব এলাকায়।বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ জানান, ভুক্তভোগী মোট সাতজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ওই এলাকায় ২৪ ঘণ্টা টহল ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বরগুনার প্রশাসনের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখছেন।

তবে ঘটনার পর থেকে গৃহকর্মীর দুলাভাইয়ের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় স্থানীয় লোকজনের মনে নানাবিধ প্রশ্ন আটছে!! এছাড়াও স্থানীয় কেউ কেউ ধারণা করছেন এ ঘটনায় ভুক্তভূগীর দুলাভাই এবং সেখানকার একজন নাইটগার্ড এ ঘটনায় জড়িত অথবা ইন্দোনদাতা হিসেবে কাজ করতে পারেন!!

💬 Click to view comments